যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন

Manual8 Ad Code

স্পেশাল করেসপন্ডেন্ট | ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২১: তিন মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ২০২১) ভোর তিনটায় তিনি স্ত্রী-কন্যাসহ ঢাকায় ফেরেন।

Manual4 Ad Code

গত ২২ জুন তিনি সস্ত্রীক যুক্তরাষ্ট্রে যান।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ব্যক্তিগত সহকারী মিল্টন বিষয়টি নিশ্চিত করেন।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র যাওয়ার সময় রাশেদ খান মেননের স্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফুন্নেসা খান বিউটি তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে এটা ছিল তার ব্যক্তিগত সফর।

Manual7 Ad Code