কালিয়ায় ৩ ইউপিতে অাওয়ামী লীগ মনোনীত নারী প্রার্থী হালিমা, পলি ও রোজী

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১

কালিয়ায় ৩ ইউপিতে অাওয়ামী লীগ মনোনীত নারী প্রার্থী হালিমা, পলি ও রোজী

Manual8 Ad Code

নড়াইল প্রতিনিধি, ২৬ অক্টোবর ২০২১ : তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নড়াইলের কালিয়ায় ১২টি ইউনিয়নের মধ্যে ৩ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Manual3 Ad Code

সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কালিয়া উপজেলার ১২টি ইউপির নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলার ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১২২ জন। দীর্ঘ জল্পনা-কল্পনার পর শুক্রবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে ৩ নারী প্রার্থীসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন প্রাপ্ত তিন নারী হলেন, উপজেলার খাশিয়াল ইউনিয়নে মোসা. হালিমা বেগম, হামিদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পলি বেগম ও মাউলী ইউনিয়নে রোজী হক।

Manual7 Ad Code

এছাড়া বাকি ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্তরা হলেন, কলাবাড়িয়ায় তালুকদার রাজিউল হাসান, বাঐসোনায় শাহ মো. ফোরকান মোল্যা, জয়নগরে মুন্সি আনোয়ার হোসেন, পহরডাঙ্গায় নির্মল কুমার মন্ডল, পুরুলিয়ায় এস এম হারুনার রশীদ, চাচুড়ীতে মো. সিরাজুল ইসলাম হিরক, সালামাবাদে এফ এম শামীম আহম্মেদ, ইলয়াছাবাদে মো. ফিরোজ মল্লিক ও বাবরাহাচলা ইউপিতে মো. তারা মিয়া সরদার।

Manual1 Ad Code