সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১
হবিগঞ্জ, ২৯ অক্টোবর ২০২১: হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী হাওর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)- এর আয়োজনে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আজ শুক্রবার (২৯ অক্টোবর ২০২১) বিকালে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী।
অনুষ্ঠানে হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনছুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান ও পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন প্রমুখ বক্তব্য রাখেন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি