মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী আজ 

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১

মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী আজ 

Manual3 Ad Code

ঢাকা, ১৭ নভেম্বর ২০২০: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী আজ।

Manual8 Ad Code

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানীর জন্ম। সিরাজগঞ্জে জন্ম হলেও মওলানা ভাসানী তার জীবনের সিংহভাগই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। তিনি তার কৈশোর- যৌবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

Manual4 Ad Code

রাজধানী ঢাকাসহ দেশব্যাপী এবং টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হবে। এ উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সন্তোষে তার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন এবং আলোচনা সভা।

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গভীর শ্রদ্ধা জানাচ্ছে।

Manual1 Ad Code

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর ১৪১তম জন্মবার্ষিকী’ উপলক্ষ্যে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
শোষণ ও বঞ্চনাহীন এবং প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে মওলানা আবদুল হামিদ খান ভাসানী আজীবন সংগ্রাম করেছেন।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

Manual1 Ad Code