শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রীমঙ্গলে ওয়ার্কার্স পার্টির মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রীমঙ্গলে ওয়ার্কার্স পার্টির মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৪ ডিসেম্বর ২০২১: মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলসামস বাহিনী দেশের বরেণ্য শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিকব্যক্তিত্বসহ বুদ্ধিজীবীদের পূর্ব প্রণীত নীলনকশা অনুযায়ী হত্যা করে। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে শ্রীমঙ্গলে ‘বধ্যভূমি-৭১’ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদনসহ পুষ্পার্ঘ্য অর্পণ করে। সাধুবাবার বটতলী খ্যাত ‘বধ্যভূমি-৭১’ স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, পার্টির জেলা কমিটির সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি কমরেড দেওয়ান মাসুকুর রহমান, পার্টির পৌর শাখার সভাপতি কমরেড শেখ জুয়েল রানা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও ‘৭১-এর শহীদ পবন কুমার তাঁতী’র সন্তান (বড় ছেলে) তপন কুমার তাঁতী, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তাহমিনা বেগম, এনটিভির সাংবাদিক পিন্টু দেবনাথ প্রমুখ। মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মুষ্টিবদ্ধ হাত তুলে শহীদদের লাল সালাম জানান।

 

Manual3 Ad Code

শহীদ বুদ্ধিজীবী দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন

Manual6 Ad Code

 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় সদস্য কমরেড দীপংকর সাহা দীপু, কমরেড আবুল হোসাইন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড কিশোর রায়, কমরেড শাহানা ফেরদৌসী লাকী, কমরেড বেনজির আহমেদ, কমরেড মুর্শিদা আখতার নাহার, ঢাকা মহানগর সদস্য কমরেড রফিকুল ইসলাম সুজন, কমরেড তাপস কুমার রায়, কমরেড অতুলন দাস আলো প্রমুখ।
রায়েরবাজার বধ্যভূমিতে উপস্থিত ছিলেন পার্টির ঢাকা মহানগর সদস্য ও শহীদ রাসেল ব্রিগেডের প্রধান সমন্বয়কারি কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড মীর ফিরোজ আলম, কমরেড বাচ্চু মিয়া, কমরেড হাবিবুর রহমান রনি। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মুষ্টিবদ্ধ হাত তুলে শহীদদের লাল সালাম জানান।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ