সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২

সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ ফেব্রুয়ারি ২০২২ : বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

শনিবার (৫ ফেব্রুয়ারি ২০২২) বিকেল ৪টা ৮ মিনিটের দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব-এডিটর মুজিবুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

Manual5 Ad Code

পীর হাবিবুর রহমান গত বছরের অক্টোবরে ভারতের মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে ক্যান্সারমুক্ত হন। গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনামুক্ত হলেও কিডনি জটিলতার ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় তার স্ট্রোক হলে সেখান থেকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে পীর হাবিবুর রহমানের জন্ম।

আগামীকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ যোহর জাতীয় প্রেসক্লাবে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেয়া হবে। বেলা তিনটায় তার কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেয়া হবে। সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। বাদ যোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হবে।

প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি এক শোক বার্তায় বলেন, পীর হাবিবুর রহমানের মৃত্যুতে দেশের গণমাধ্যমে এক অপূরণীয় ক্ষতি হলো।
তিনি আরও বলেন, দেশে সাংবাদিকতার উন্নয়ন ও প্রসারে তার ভূমিকা সংবাদিকরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
রাষ্ট্রপতি মরহুম পীর হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বিশিষ্ট কলামিস্ট, গবেষক, সাংবাদিক, লেখক, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। নেতৃদ্বয় বলেন, এদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার ক্ষেত্রে তার লেখনির অভাববোধ ও শূন্যতা তৈরী হবে। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন।

তথ্যমন্ত্রীর শোক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
ড. হাছান মাহমুদ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী  শোকবার্তায় পীর হাবিবুর রহমানের কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, মেধাবী ও অত্যন্ত কর্মপ্রাণ সাংবাদিক পীর হাবিবের জীবনাবসান এ যুগের সাংবাদিকতায় এক শূন্যতা তৈরি করেছে।

সৈয়দ আমিরুজ্জামানের শোক

বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি দীপংকর ভট্টাচার্য লিটনের শোক

Manual4 Ad Code

বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও খ্যাতিমান কলামিস্ট এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য লিটন ফেসবুক স্টেটাসে লিখেছেন, “চলে গেলেন পীর হাবিবুর রহমান ভাই। পীর ভাইয়ের ক্ষুরধার রাজনৈতীক বিশ্লেষনধর্মী লেখা আর পড়া হবে না। কঠিন সত্য কথা তিনি অবলীলায় লিখে গেছেন। তিনি রাজনৈতিক দল ও নেতাদের যেভাবে সমালোচনা করতেন, ভুল, ত্রুটি দেখিয়ে দিতেন ঠিক তেমনি বলে দিতেন সংশোধনের পথ। সত্য যতো কঠিনই হোক কখনো আপোষ করেননি। অফিসে গেলে আমাদেরও ঠিক একই কথা বলতেন। সত্য লিখতে হবে। আপনি চলে গেলেও আপনার উপদেশগুলো আমাদের মনে থাকবে। ওপারে ভাল থাকবেন। ঈশ্বর আপনাকে স্বর্গবাসী করুন।”

Manual1 Ad Code