আগামীকাল ১৬ জুন বিকাল ৩টায় ঢাকায় ১৪ দলের মহানগর কমিটির সভা

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২২

আগামীকাল ১৬ জুন বিকাল ৩টায় ঢাকায় ১৪ দলের মহানগর কমিটির সভা

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৫ জুন ২০২২ : আগামীকাল ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় অফিস চত্বরে ঢাকা মহানগর ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে।
উক্ত ১৪ দলের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন নগর ১৪ দলের সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।
সভায় ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সভাপতিত্ব করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন।

এ সংক্রান্ত আরও সংবাদ