শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২২

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০২ জুলাই ২০২২ : সাভারের আশুলিয়ায় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা এবং নড়াইলের মির্জাপুরে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে চরম অপমানিত করার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ শিরোনামে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

অাজ শনিবার (২ জুলাই ২০২২) শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

উচ্ছ্বাস থিয়েটারের সাধারণ সম্পাদক নীতেশ সূত্রধরের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য দেন শ্রীমঙ্গল নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ সৈয়দ মূয়ীজুর রহমান, অনুশীলন চক্রের সভাপতি লেখক ও কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট, লেখক ও গবেষক কমরেড সৈয়দ আমিরুজ্জামান; উদীচী শিল্পী গোষ্ঠী শ্রীমঙ্গল শাখার সভাপতি নীলকান্ত দেব, ডাঃ একরামুল কবির, প্রান্তিক থিয়েটারের সভাপতি প্রনবেশ চৌধুরী অন্তু, দ্রুম থিয়েটারের সভাপতি বাবলু রায়, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি অনিতা দেব ও শ্রীমঙ্গল থিয়েটারের পংকজ কুমার নাগ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে অব্যাহতভাবে শিক্ষকদের টার্গেট করে হেনস্তা করা হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে, যা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা। কারা এসব ষড়যন্ত্র করছে তা রাষ্ট্রকে খুঁজে বের করতে হবে। পিতা-মাতার পরই একজন শিক্ষকের স্থান। সে জায়গায় শিক্ষকরা আজ হেনস্তা, নির্যাতনসহ হত্যার শিকার হচ্ছেন। এসব কারণে শিক্ষকদের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। পরিকল্পিতভাবে ভয়ভীতি সৃষ্টি করে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ফেলার চক্রান্তে লিপ্ত হয়েছে একটি মহল। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জোর দাবী জানান।
এসময় অনুষ্ঠানস্থলে গণসংগীত পরিবেশ করেন সুশীল শীল, সুজা উদ্দিন হামিম, প্রনবেশ চৌধুরী অন্তু, উজ্জ্বল আচার্য অনিতা দেব, শেলী সুত্রধর, সাজ্জাদ করিম, পংকজ কুমার নাগ ও ঝিনুক এষ চৌধুরী প্রমূখ।

Manual3 Ad Code

সবশেষে সম্মিলিত সাংস্কৃতিক জোট শ্রীমঙ্গলের সমন্বয়ক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো: কাওছার ইকবাল সভাপতির বক্তৃতায় শিক্ষক হত্যা ও নির্যাতনের নিন্দা জানিয়ে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ