কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রিফাত শপথ নেবেন কাল

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২২

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রিফাত শপথ নেবেন কাল

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা (দক্ষিণ), ০৪ জুলাই ২০২২ : কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত আগামীকাল মঙ্গলবার (৫ জুলাই ২০২২) বেলা ১১টায় শপথ গ্রহণ করবেন।
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, আগামীকাল ৫ জুলাই মঙ্গলবার বেলা এগারোটায় আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করবেন। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথগ্রহণ হবে। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১ এর উপসচিব শামসুল ইসলাম আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত প্রথমবারের মতো কুমিল্ল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র ছাড়াও ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ৯ জন মহিলা কাউন্সিলর রয়েছেন।

অভিনন্দন

Manual1 Ad Code

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ