সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক | মাগুরা, ০৭ জুলাই ২০২২ : মাগুরা জেলায় কর্মরত আটজন সাংবাদিকের মাঝে আজ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর অনুদানের চেক বিতরণ করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই ২০২২) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এসব চেক বিতরণ করেন।
মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান প্রমুখ ।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে জেলায় কর্মরত আটজন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর অনুদান হিসাবে মোট চারলাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি