শ্রীমঙ্গল প্রেসক্লাবের সেক্রেটারি সোহেলসহ মোট ৭ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২২

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সেক্রেটারি সোহেলসহ মোট ৭ জন করোনায় আক্রান্ত

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৪ জুলাই ২০২২ : দৈনিক ভোরের ডাক ও দৈনিক যুগভেরী পত্রিকার প্রতিনিধি, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উপজেলা শাখার সহ-সভাপতি, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি’র ব্যক্তিগত সহকারী (এপিএস) ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল সহ সর্বমোট ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Manual4 Ad Code

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন অাহমদ এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেলের বড় ভাই, বাংলাদেশ প্রতিক্ষণের বার্তা সম্পাদক ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অামজাদ হোসেন বাচ্চু ফেইসবুকে করোনার রেপিড টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে পরিবারের পক্ষে স্ট্যাটাস দিয়ে সকলের দোয়া ও অাশীর্বাদ চেয়েছেন।

Manual8 Ad Code

গত তিনদিন যাবত সর্দি, জ্বরসহ নানা উপসর্গে ভুগছিলেন তিনি।

Manual7 Ad Code

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই ২০২২) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস-এর স্যাম্পল প্রদান করলে রেপিড টেস্ট’-এ ফলাফল পজেটিভ আসে।

মোহাম্মদ ইমাম হোসেন সোহেল তাঁর সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া ও অাশীর্বাদ কামনা করেছেন।

করোনাভাইরাস-এর স্যাম্পলের রেপিড টেস্ট’ সংক্রান্ত সর্বশেষ ফলাফল সম্পর্কে জানতে চাইলে শ্রীমঙ্গলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, শ্রীমঙ্গলে ৭ দিন পূর্বে ১ জন, পরশুদিন ৩ জন ও অদ্য ৩ জনসহ মোট ৭ জনের টেস্ট রিপোর্টের ফলাফল পজেটিভ অাসে। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ