শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লিটন বিজয়ী

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২

শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লিটন বিজয়ী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ জুলাই ২০২২ : শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন আহমেদ বিজয়ী হয়েছেন। তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে ১২ হাজার ৪৬৮ ভোট পেয়েছেন।

বুধবার (২৭ জুলাই ২০২২) রাতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালিঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কেশব বারই তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ১৩৮ ভোট।

Manual2 Ad Code

অপর প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক পরিমল দাশ বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ২৫৩ ভোট।
সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। উপজেলার ৮০টি কেন্দ্র্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। ৩১ হাজার ৮৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
মোট ভোটার ২ লক্ষ ৩৭ হাজার ৫৫৯ জন।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা পদত্যাগ করায় গত বছরের ৯ সেপ্টেম্বর পদটি শুন্য হয়।

কমরেড সৈয়দ অামিরুজ্জামানের শুভেচ্ছা

Manual4 Ad Code

শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন আহমেদ বিজয়ী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান বলেন, ফরাসি দার্শনিক চার্লস লুই দ্য মন্টেস্কু রচিত ‘দ্য স্পিরিট অব লজ’ বইয়ে বলেছেন, “প্রজাতন্ত্র অথবা গণতন্ত্র যেকোনো ক্ষেত্রের ভোটেই, দেশের প্রশাসক হও অথবা প্রশাসনের অধীনে থাকো- এই দু’টি অবস্থার মধ্যেই পর্যায়ক্রমে ভোটারদের থাকতে হয়। নিজেদের দেশে কোন সরকার আসবে তা বাছাই করার ‘মালিক’বা ‘মাস্টার’ হিসেবে কাজ করে ভোটাররাই, ভোট দিয়ে একটি সার্বভৌম (অথবা শাসক) ব্যবস্থাকে চালু রাখে জনসাধারণই।” হয়তো এ কারণেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বলেছিলেন, ‘বুলেটের চেয়ে ব্যালট বেশি শক্তিশালী।’ শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের উপ-নির্বাচনেও শেষ পর্যন্ত ব্যালটেরই বিজয় হয়েছে। অাবারও প্রমাণিত হয়েছে ব্যালটই বেশি শক্তিশালী।

Manual7 Ad Code

শ্রীমঙ্গল পৌর ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা

Manual6 Ad Code

উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ লিটন আহমেদ বিজয়ী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি কমরেড শেখ জুয়েল রানা।

এ সংক্রান্ত আরও সংবাদ