গত ৩ বছরে সারাদেশের রেলক্রসিংসমূহে ১১৬টি দুর্ঘটনায় ২১৯ জন নিহত

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২

গত ৩ বছরে সারাদেশের রেলক্রসিংসমূহে ১১৬টি দুর্ঘটনায় ২১৯ জন নিহত

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ৩০ জুলাই ২০২২ : বিগত ২০২০ সাল থেকে ২০২২ সালের ২৮ জুলাই পর্যন্ত সারা দেশের রেলক্রসিংসমূহে ১১৬টি দুর্ঘটনায় ২১৯ জন নিহত হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন রেলক্রসিং দুর্ঘটনার বিগত প্রায় ৩ বছরের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করলে, এ চিত্র বেরিয়ে অাসে।
বছর অনুযায়ী পরিসংখ্যানটি নিম্নরূপ:

২০২০ সালে ৩৮টি দুর্ঘটনায় ৬৯ জন নিহত হয়েছে। ২০২১ সালে ৪৩টি দুর্ঘটনায় ৭৬ জন নিহত হয়। এবং সর্বশেষ ২০২২ সালের ২৮ জুলাই পর্যন্ত ৩৫টি দুর্ঘটনায় ৭৪ জন নিহত হন।

রেলক্রসিং দুর্ঘটনার কারণসমূহ:

১. অননুমোদিত ও অবৈধ বিবেচনা করে বহু সংখ্যক রেলক্রসিংয়ে গেইটম্যান ও গেইটবারের ব্যবস্থা না করা;

২. বৈধ রেলক্রসিংসমূহে গেইটম্যানদের দায়িত্বে অবহেলা এবং গেইটম্যান হিসেবে লোকবলের সংকট;

Manual2 Ad Code

৩. যানবাহনের চালক ও সড়ক ব্যবহারকারীদের মধ্যে অসচেতনতা ও অধৈর্য্য মানসিকতা;

৪. দুর্ঘটনায় দায়ীদের উপযুক্ত শাস্তি না হওয়া এবং রেলপথ ব্যবস্থাপনায় আইনের শাসনের অভাব।

সুপারিশসমূহ:

Manual4 Ad Code

১. সকল রেলক্রসিংয়ে গেইটম্যান নিয়োগ ও উপযুক্ত গেইটবারের ব্যবস্থা করা;

২. রেলক্রসিংয়ে প্রযুক্তির ব্যবহার করা;

৩. জনবল সংকট নিরসন করে রেলপথ ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা;

৪. সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমে প্রচারণা চালানো।

Manual8 Ad Code

উল্লেখ্য, দেশের ২৯৫৯ কিলোমিটার রেলপথে ২৮৫৬টি রেলক্রসিং আছে। এর মধ্যে ১৪৯৫টি বৈধ এবং ১৩৬১টি অবৈধ। ৯৬১টি রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান নেই। দেশে ৮২% রেলক্রসিং অনিরাপদ।

Manual8 Ad Code

এই প্রতিবেদনে শুধুমাত্র রেলক্রসিংয়ে সংঘটিত দুর্ঘটনা ও প্রাণহানি উল্লেখ করা হয়েছে। এর বাইরে রেলট্র্যাকে বহু দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে, সেগুলো এই হিসাবে যুক্ত করা হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ