সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ৩০ জুলাই ২০২২ : দেশে ফিরলেন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি। ভারতের ব্যাঙ্গালোরে নারায়ণা হাসপাতালে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর নিকট চিকিৎসা শেষে তিনি গত ২৯ জুলাই বিকাল ৫টায় বাংলাদেশ বিমানে দেশে ফিরেন।
গত ২২ জুলাই কমরেড মেনন হার্টের ভাল্ভজনিত সমস্যার বিষয়ে পরামর্শ ও চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালোরে যান। সেখানে ‘নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স’ হাসপাতালে বিশিষ্ট সিনিয়র কার্ডিয়াক সার্জন ডা. দেবী প্রসাদ শেঠীর পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করান। ডা. দেবী শেঠী তাকে ওষুধ ও নিয়ম-নীতি মানার পরামর্শ দিয়ে কিছু বিষয় নির্দিষ্ট করে দিয়েছেন এবং ১ বছর পর আবার তাকে দেখাতে বলেছেন। কমরেড মেনন দেশবাসীর নিকট তার সুস্থতার জন্য দোয়া ও আশির্বাদ চেয়েছেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি