১৬ অক্টোবর সকাল ১১টায় খাদ্যে ট্রান্সফ্যাট, হৃদরোগ ঝুঁকি এবং করণীয় শীর্ষক ওয়েবিনার

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

১৬ অক্টোবর সকাল ১১টায় খাদ্যে ট্রান্সফ্যাট, হৃদরোগ ঝুঁকি এবং করণীয় শীর্ষক ওয়েবিনার

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৪ অক্টোবর ২০২৩ : ‘বিশ্ব খাদ্য দিবস ২০২৩’ উপলক্ষ্যে আগামী সোমবার (১৬ অক্টোবর ২০২৩) সকাল ১১টায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহায়তায় “খাদ্যে ট্রান্সফ্যাট, হৃদরোগ ঝুঁকি এবং করণীয়” শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে।

Manual4 Ad Code

ট্রান্সফ্যাট মুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকার ইতোমধ্যে “খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটি এসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা, ২০২১” পাশ করেছে। তবে জানুয়ারী ২০২৩ থেকে প্রবিধানমালাটি বাস্তবায়নের কথা থাকলেও এখনো তা কার্যকর হয়নি। ফলে ট্রান্সফ্যাট ঘটিত হৃদরোগ ঝুঁকিসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ এবং মৃত্যু ক্রমবর্ধমান হারে বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিদ্যমান পরিস্থিতি এবং আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ওয়েবিনারে উপস্থিত থাকবেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর (জনস্বাস্থ্য ও পুষ্টি) বিভাগের সদস্য মঞ্জুর মোর্শেদ আহমেদ, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রেসিডেন্ট ইলেক্ট ডা. আবু জামিল ফয়সাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দুস এবং গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

Manual6 Ad Code

অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual4 Ad Code

ওয়েবিনারে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিচের জুম লিংক এ সকাল ১১টায় প্রবেশ করার জন্য অনুরোধ করছি।

ওয়েবিনারের জুম লিংক:
https://us06web.zoom.us/j/84389603041?pwd=qYwTedPwmAxnJB64rkV4bZGHQ0ERgv.1
আইডি: 843 8960 3041
পাসওয়ার্ড: 239770

Manual8 Ad Code

বি.দ্র: ওয়েবিনারটি www.facebook.com/hearthealthalertbd পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।