হৃদরোগের আধুনিক চিকিৎসা বিষয়ক ১৮তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৩

হৃদরোগের আধুনিক চিকিৎসা বিষয়ক ১৮তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ ডিসেম্বর ২০২৩ : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে হৃদরোগের আধুনিক চিকিৎসাবিষয়ক ১৮তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

Manual8 Ad Code

আজ শুক্রবার (১ ডিসেম্বর ২০২৩) সকালে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স-এর পরিচালক অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক।

Manual6 Ad Code

এ সময় তিনি বলেন, ২০০৬ সাল থেকে এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ব্রিগে. (অব.) আব্দুল মালিকের নেতৃত্বে হৃদরোগের ওপর আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এতে দেশের তরুণ চিকিৎসকরা উপকৃত হন।

Manual8 Ad Code

দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ২৪ জন বিদেশিসহ মোট ১৭০ জন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হৃদরোগের আধুনিক চিকিৎসা পদ্ধতির ওপর তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
এতে ১৫শ’বেশি চিকিৎসক ও নার্স অংশগ্রহণ করছেন। একই সঙ্গে তারা হৃদরোগের আধুনিক চিকিৎসা সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন।

Manual3 Ad Code

এবারের সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, পোল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল ও ভারতের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ