পদার্থবিজ্ঞানী জামাল নজরুল ইসলামের বিশ্বজয়ী বই ‘মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি’

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৪

পদার্থবিজ্ঞানী জামাল নজরুল ইসলামের বিশ্বজয়ী বই ‘মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি’

Manual6 Ad Code

আহমাদ মোস্তফা কামাল | ঢাকা, ০৫ মার্চ ২০২৪ : বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং শিক্ষাবিদ অধ্যাপক জামাল নজরুল ইসলামের বিশ্বজয়ী বই The Ultimate Fate of the Universe-এর বাংলা অনুবাদ ‘মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি’ প্রকাশিত হয়েছে ‘নাগরী’ থেকে।

Manual1 Ad Code

বইটি প্রথম বেরিয়েছিল ১৯৮৩ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে। তিনি নিজেও ছিলেন কেমব্রিজের অধ্যাপক। অবশ্য কেমব্রিজ ছেড়ে তিনি চলে এসেছিলেন, যোগ দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বাকি জীবন কাটিয়ে গেছেন সেখানেই।

প্রকাশের পর বিশ্বজুড়ে বইটির খ্যাতি ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে পঠিত হয়। বইটির নাম শোনেননি এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। এত বিখ্যাত বই, অথচ বাংলায় অনুবাদ হয়নি এত বছরেও। সেই অপূর্ণতা এবার দূর হলো অনুবাদক অনঙ্গভূষণ দাস এবং প্রকাশক নাগরীর মাধ্যমে।

অত্যন্ত জটিল বিষয় নিয়ে যথাসম্ভব সহজ ভাষায় লিখেছেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম। অনুবাদও ভালো হয়েছে। আপনি যদি বিজ্ঞান পছন্দ করেন তাহলে এই বই আপনার পাঠ-তালিকায় রাখার বিকল্প নেই। আর যদি বিজ্ঞান পছন্দ নাও করেন তবু বইটি আপনার সংগ্রহে রাখুন, কারণ বাঙালির লেখা কোনো বই এরকম বিশ্বজয়ের ঘটনা বিরল।

Manual5 Ad Code

এই বইটি সংগ্রহে রাখতে পারেন।
#
লেখা : আহমাদ মোস্তফা কামাল

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ