বিশ্বজুড়ে ফেসবুক বিপর্যয়

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৪

বিশ্বজুড়ে ফেসবুক বিপর্যয়

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ মার্চ ২০২৪ : বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিপর্যয় দেখা দিয়েছে। কারিগরি ত্রুটির কারণে ফেসবুক ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে গেছেন। ফেসবুকের মেসেঞ্জার, স্মার্টফোন ও ট্যাব অ্যাপ এবং ওয়েবসাইটে এই সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।

Manual2 Ad Code

ডাউন ডিটেক্টর ওয়েবসাইট জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টা (ইস্টার্ন টাইম ১০টা) থেকে শুরু করে মাত্র ৩০ মিনিটে ৪৪ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুকে লগিন করা নিয়ে সমস্যার কথা জানিয়েছেন।

বাংলাদেশ রাত সাড়ে দশটার দিকে অনেকে ফেসবুকে লগিন করতে পেরেছেন। তবে অনেকে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়ছিলেন।

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এক্স-এ লিখেছেন, আমাদের সেবা পেতে মানুষ সমস্যায় পড়ছেন, আমরা এই বিষয়ে অবগত। আমরা তা সমাধানে কাজ করছি।

অনেকে জানিয়েছেন, পুনরায় লগিন করার চেষ্টা করলে ফেসবুক তাদের পাসওয়ার্ড সঠিক নয় বলে জানাচ্ছে। কেউ কেউ পাসওয়ার্ড পরিবর্তন করলেও একই বার্তা পাচ্ছেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, আর্জেন্টিনা, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে এই বিভ্রাট দেখা দিয়েছে।

মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামেও সার্চ ও অন্যান্য বিষয়ে সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা। রয়টার্স জানিয়েছে, মেটার স্ট্যাটাস ড্যাশবোর্ডে দেখা গেছে, হোয়াটসঅ্যাপ বিজনেস-এর প্রোগ্রামিং ইন্টারফেসও কিছু জটিলতার মুখে পড়ছে।

Manual8 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ অনেকে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে হতাশার কথা ব্যক্ত করছেন। #FacebookDown হ্যাশট্যাগ এক্স-এ ট্রেন্ডিংয়ে রয়েছে।

Manual8 Ad Code

এই বিপর্যয়ে ফেসবুককেন্দ্রিক ব্যবসায় জড়িতদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কেটিংসহ বৈশ্বিক যোগাযোগব্যবস্থায় ফেসবুকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মেটাসহ অ্যাপল, গুগল ও টেক জায়ান্টদের বুধবারের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নতুন ডিজিটাল মার্কেটস আইন মেনে চলার সময়সীমা বুধবারের আগে ফেসবুক, ইনস্টাগ্রামের এই বিভ্রাট হলো। ডিজিটাল অর্থনীতিতে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়েছে। আইন অনুসারে, কোম্পানিগুলো তাদের পণ্য যেভাবে ব্যবহারকারীদের সামনে হাজির করে সেই ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। যাতে করে ক্ষুদ্র প্রতিযোগীরা কোম্পানিগুলোর ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ফোরামের মহাসচিব আহমেদ জুনায়েদ বলেন, ‘এটি ফেসবুকের বৈশ্বিক সমস্যা। শুধু বাংলাদেশে এমনটা ঘটেনি, বিশ্বব্যাপী ঘটেছে। এটি বড় ধরনের বিপর্যয়।’

Manual1 Ad Code

তিনি ফেসবুক ব্যবহারকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ