ভাষা সৈনিক ইসমাইল হোসেনের ইন্তেকাল

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১

ভাষা সৈনিক ইসমাইল হোসেনের ইন্তেকাল

Manual7 Ad Code

মেহেরপুর, ২৪ সেপ্টেম্বর ২০২১ : ভাষা আন্দোলনে মেহেরপুরে যারা অগ্রণী ভূমিকায় ছিলেন, তার মধ্যে জীবিত ছিলেন ইসমাইল হোসেন (৮৭) । বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টায় তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জামাতা অ্যাড. মোখলেসুর রহমান স্বপন জানান, শুক্রবার বাদ জুম্মা মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে।
ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মেহেরপুর শহরের হোটেল বাজার শহীদ গফুর সড়কের বাসিন্দা এস্কেন্দার জুলকার নাইন ও খালেছা খাতুনের ১১ সন্তানের মধ্যে বড়।

Manual7 Ad Code

ওয়ার্কার্স পার্টির শোক

ভাষা সৈনিক ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

সৈয়দ অামিরুজ্জামানের শোক

Manual3 Ad Code

ভাষা সৈনিক ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
তাঁর মৃত্যুতে অারও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল অাহমদ।

Manual4 Ad Code

তার মুত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনি এমপি। মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুব লীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুরের প্রবীন সাংবাদিক ও লেখক তোজাম্মেল আযম, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ