চীনের ৭২তম বার্ষিকীতে চীনা প্রেসিডেন্টকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১

চীনের ৭২তম বার্ষিকীতে চীনা প্রেসিডেন্টকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Manual7 Ad Code

ঢাকা, ০১ অক্টোবর ২০২১ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা  ও অভিনন্দন জানিয়েছেন।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে চীনের রাষ্ট্রপতি শি এবং তাঁর মাধ্যমে দেশটির সরকার ও  সে দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী হাসিনা বলেন, ‘এক হাজার বছরেরও বেশি আগে আমাদের দুই দেশে জনগণ যোগাযোগ স্থাপন করেছিল যা আমাদের দুটি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি এবং বাণিজ্যের প্রবাহকে সহজতর করেছিল”।
তিনি আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আধুনিক চীন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি তাৎপর্যপূর্ণ অংশীদার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। এ সময়  দুই নেতা চীন-বাংলাদেশ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হন এবং এরপর ২০১৯ সালে তিনি চীন সফর করেন। সে সফরে প্রেসিডেন্ট শি’র সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থের  বিষয়ে  গভীর মতবিনিময়  হয়  এবং দুই নেতা ঐকমত্যে পৌঁছেন।
প্রধানমন্ত্রী হাসিনার বিশ্বাস আগামী দিনে চীন ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা আরও জোরদার হবে।

ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা

Manual6 Ad Code

চীন বিপ্লবের ৭২ বছর ও গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা  ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

Manual2 Ad Code

সৈয়দ অামিরুজ্জামানের শুভেচ্ছা

চীন বিপ্লবের ৭২ বছর ও গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা  ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual8 Ad Code