সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১
মেহেরপুর, ০৫ অক্টোবর ২০২১: জেলায় আজ শিক্ষার্থীদের জন্য ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর ২০২১) দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হালিম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাংবাদিক দিলরুবা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে আলোচনা ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্নোত্তর পর্বে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি