করোনায় নিহত সাংবাদিকদের স্মরণে জাতীয় প্রেসক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

করোনায় নিহত সাংবাদিকদের স্মরণে জাতীয় প্রেসক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

ঢাকা, ০৬ অক্টোবর ২০২১ : বিশ্বব্যাপী করোনা মহামারিতে গত দুই বছরে ৫২ জন মেধাবী, গুণী এবং প্রতিভাবান সাংবাদিক নিহত হয়েছেন। আজ জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নিহতদের স্মরণে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা বলেছেন, সাংবাদিকতায় সমৃদ্ধ এসব ব্যক্তিত্বদের অকালে হারিয়ে যাওয়া আমাদের অপূরণীয় ক্ষতি হলো।

Manual6 Ad Code

প্রয়াত ৩৪ সদস্যের স্মরণে ‘স্বজন সাথীদের গভীর শ্রদ্ধা’ শীর্ষক বক্তারা এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, একই সংগঠন সাবেক মহাসচিব ওমর ফারুক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা নাসিমুন আরা হক মিনু, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খান প্রমুখ।
এ ছাড়া অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইনুল আলম, সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, প্রয়াত সাংবাদিক খন্দকার মুনিরুজ্জামানের সহধর্মিনী ড. রোকেয়া খাতুনসহ সাংবাদিকদের স্বজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রেসক্লাবে গত বছরের ২৪ অক্টোবর থেকে আজ পর্যন্ত প্রয়াত ৩৪ জন সাংবাদিক স্মরণে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত বছর ১৮ জন সাংবাদিকদের নিয়ে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ