জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে সুইডেন : রাষ্ট্রদূত আলেক্সান্ডার বার্গ ভন লিন্ডে

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে সুইডেন : রাষ্ট্রদূত আলেক্সান্ডার বার্গ ভন লিন্ডে

Manual2 Ad Code

ঢাকা, ২১ অক্টোবর ২০২১ : বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার বার্গ ভন লিন্ডে বলেছেন, সুইডেন বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানী, গ্রীন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস, লবনাক্ততা রোধ, উন্নয়ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় অভিযোজন ও প্রশমন প্রচেষ্টা সংক্রান্ত ইস্যুগুলোতে সহায়তা দিবে।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, সুইডেন ২০২৫ সাল নাগাদ তার জলবায়ু অর্থায়ন দ্বিগুণ করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর ২০২১) পরিবেশ মন্ত্রণালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে সুইডিশ রাষ্ট্রদূত এই ইস্যুগুলোতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমেদ শামিম আল রাজি এবং অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক উপস্থিত ছিলেন।
তারা ইকোসিস্টেম ব্যবস্থাপনা, টেকসই পরিবেশ, জীববৈচিত্রের সংরক্ষণ এবং বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত বিরুপ প্রভাব মোকাবেলাসহ আরো কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারেও আলোচনা করেন।
সভায় দ্’ুদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা এবং ভবিষ্যতে একসাথে সামনে অগ্রসর হওয়ার ওপর জোর দেয়া হয়।
পরিবেশমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় বর্ধিত এনডিসি এবং এনএপি চূড়ান্তকরণ ও বঙ্গবন্ধু জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা পেশ করেছে। মন্ত্রী বলেন, কোপ২৫ সফল করতে বাংলাদেশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ধনী দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোকে বছরে ১০০ বিলিয়ন ডলার দেয়ার দাবিতে সোচ্চার হবে।

Manual5 Ad Code