অন্নদামোহন রায় চৌধুরী সম্মাননা পেলেন আলোকচিত্র শিল্পে পাভেল রহমান ও শিক্ষা-সংস্কৃতিতে নজরুল ইসলাম হক্কানী

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২১

অন্নদামোহন রায় চৌধুরী সম্মাননা পেলেন আলোকচিত্র শিল্পে পাভেল রহমান ও শিক্ষা-সংস্কৃতিতে নজরুল ইসলাম হক্কানী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২১ :

Manual6 Ad Code

রংপুরের প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ‘অন্নদামোহন রায় চৌধুরী সম্মাননা ২০২১’ প্রদান করা হয়েছে।
এ বছর আলোকচিত্র শিল্পে বিশেষ অবদান রাখার জন্য আলোকচিত্রী পাভেল রহমান, রংপুর অঞ্চলের শিক্ষা-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

Manual3 Ad Code

কেন্দ্রের প্রতিষ্ঠা পরিচালক মীর রবি ও সভাপতি তাপস কুমার সাহা জানান, প্রজাহিতৈষী ও শিক্ষানুরাগী জমিদার অন্নদামোহন রায় চৌধুরী বাহাদুরের স্মৃতির উদ্দেশে এ সম্মাননা প্রবর্তন করা হয়। প্রতিবছর শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিসহ বিভিন্ন অঙ্গনে অগ্রণী ভূমিকা রাখার জন্য দেশের বিশিষ্টজনদের এ সম্মাননা দেওয়া হবে।

Manual6 Ad Code

শনিবার (২৫ ডিসেম্বর ২০২১) পীরগাছার অন্নদানগরে প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

পাভেল রহমান ও নজরুল ইসলাম হক্কানীর  জন্মস্থান রংপুর। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রি হিসেবে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছেন পাভেল রহমান। আলোকচিত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে রাষ্ট্রীয়ভাবে একুশে পদক-২০২১ প্রদান করেছে সরকার। এ ছাড়া বিভিন্ন সময়ে সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

অন্যদিকে নজরুল ইসলাম হক্কানী পীরগাছার ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজের অধ্যক্ষ। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সংস্কৃতি বিকাশের পাশাপাশি নদী রক্ষার আন্দোলন বিশেষ করে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আন্দোলন করে আসছেন। রাজনৈতিক অঙ্গনেও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রায় বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে তার রয়েছে অনবদ্য অবদান। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য। বিভিন্ন সংগঠন থেকে তাকে বিভিন্ন সময়ে সম্মাননা স্মারক প্রদান করেছেন

Manual5 Ad Code

উল্লেখ্য, প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র ২০২০ সালের ১ আগস্ট প্রতিষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে মুক্তবুদ্ধির চর্চা ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখাই এর মূল উদ্দেশ্য।

আলোকচিত্র শিল্পে বিশেষ অবদান রাখার জন্য আলোকচিত্রী পাভেল রহমান, রংপুর অঞ্চলের শিক্ষা-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী রংপুরের প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ‘অন্নদামোহন রায় চৌধুরী সম্মাননা ২০২১’ পদকে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।