কোভিড ১৯ ভ্যাকসিনের ৩য় ডোজ নিলেন ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড সৈয়দ আমিরুজ্জামান

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২

কোভিড ১৯ ভ্যাকসিনের ৩য় ডোজ নিলেন ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড সৈয়দ আমিরুজ্জামান

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ২০ জানুয়ারি ২০২২ : শ্রীমঙ্গল ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ ভ্যাকসিনের ৩য় ডোজ গ্রহণ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২০ জানুয়ারি ২০২২) দুপুর ১টায় করোনার টিকা নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ ও স্বাস্থ্য কর্মীরা সহ অন্যান্য সাংবাদিকরা।
সরকার প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে টিকা নেয়ার প্রতিক্রিয়ায় কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। ভয়-ভীতির কোনো সুযোগ নাই। তবে বিশ্বে অধিকাংশ মানুষের শরীরে ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত করোনা মহামারি অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে।
আমার ধারনা প্রত্যেকে এই ওমিক্রনে আক্রান্ত হবে। দুর্ভাগ্যবশত এই মহামারি অবসানের আমি কোন বৈজ্ঞানিক কারন দেখছি না।
নিজেদের সুরক্ষার প্রয়োজনেই সবাইকে করোনার টিকা নিতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণজনিত মহামারি প্রতিরোধে অন্য অনেক উপজেলার তুলনায় শ্রীমঙ্গল এগিয়ে। জনগণকে টিকা নেয়ার ক্ষেত্রে আরও বেশি করে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাতে হবে। টিকা প্রদানের ক্ষেত্রে অনিয়ম যাতে না হয় সে দিকে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।”

Manual5 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ