পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি শীর্ষক প্রকল্প পরিচিতি সভা

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, মে ৩০, ২০২২

পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি শীর্ষক প্রকল্প পরিচিতি সভা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ মে ২০২২ : শ্রীমঙ্গলে টিআইবি কর্তৃক পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) শীর্ষক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

অাজ সোমবার (৩০ মে ২০২২) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গলের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অায়োজিত এ প্রকল্প সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্যাকটা প্রকল্পের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিআইবি’র সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ আরিফুল ইসলাম।

এ প্রকল্প সভায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, আমরা দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছি। আশা করছি সবার সহযোগিতায় আমরা শ্রীমঙ্গল উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত এবং সুশাসিত উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।
তিনি বলেন, সনাকের মতো প্রতিষ্ঠান কাজ করছে বলেই আমরা দায়িত্ব পালনে জবাবদিহি হই, কাজের ক্ষেত্রে গতি পাই। এসময় তিনি সনাকের দুর্নীতিবিরোধী সকল ইতিবাচক কাজে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

সনাকের সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া কো-অডির্নেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্ত অালোচনায় বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান এবং এশিয়ান টিভির প্রতিনিধি এস কে দাশ সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী, মেডিকেল অফিসার পার্থ সারথি সিংহ, উপজেলা মাধ্যমিক অফিসার দীলিপ কুমার বর্ধন, উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক।

Manual4 Ad Code

প্যাকটা প্রকল্পের উপর অালোচনায় টিআইবি’র সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ আরিফুল ইসলাম বলেন, প্যাকটা তথ্য-প্রযুক্তি নির্ভর কমিউনিটিভিত্তিক একটি প্রকল্প, যা কমিউনিটির জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপনের মাধ্যমে কার্যকর ও টেকসই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে এগিয়ে নেবে। টিআইবির নতুন প্রকল্পের নাম: পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি – প্যাকটা ইংরেজিতে Participatory Action against Corruption: Towards Transparency and Accountability – PACTA প্রকল্পটির মেয়াদ: জানুয়ারি ২০২২ – ডিসেম্বর ২০২৬ এবং লক্ষ্য: টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের জন্য দুর্নীতি হ্রাস এবং সেবা প্রদান কার্যক্রমে শুদ্ধাচার বৃদ্ধি। প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে: আইনি, নীতিগত এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে সুশাসনের সক্ষমতা ও চর্চার উন্নয়ন ঘটানো; সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে অংশগ্রহণমূলক এবং কার্যকর সুশাসন নিশ্চিত করা; অনিয়ম ও দুর্নীতি হ্রাস করে তৃণমূল পর্যায়ে সেবা প্রদান ব্যবস্থার উন্নয়ন ঘটানোর লক্ষ্যে জাতীয় পর্যায়ে খাতভিত্তিক গবেষণা ও প্রমাণ নির্ভর অ্যাডভোকেসি করা। প্রকল্পের আওতাভুক্ত সেবাখাত: শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, পরিবেশ এবং নির্মাণ। উল্লিখিত খাতসমূহে প্রযোজ্য ক্ষেত্রে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহও প্রকল্প কার্যক্রমের আওতাভুক্ত থাকবে। প্রত্যাশিত ফলাফল: সুশাসন শক্তিশালীকরণে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা প্রদানের মান এবং কর্মদক্ষতার উন্নয়ন; দুর্নীতি মোকাবিলায় কার্যকর নীতি ব্যবস্থা শক্তিশালী করা; টিআইবি’র প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন শক্তিশালীকরণ।

অনুষ্ঠানে উপজেলার সংশ্লিষ্ট সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সনাক, ইয়েস সদস্যবৃন্দ এবং টিআইবি’র কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ