অনিকেত

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২২

অনিকেত

Manual3 Ad Code

কমলকলি চৌধুরী |

ভীষণ বন্যায় যখন ভেসে যায়
সাজানো গেরস্থালি
আমি তখন —
ঘরের খবর নিই না।

Manual7 Ad Code

প্রবল জলোচ্ছ্বাসে —
গেলো কি না ভেসে কোমল কপোত
ভেবে ভেবে ভীষণ ব্যাকুল হই।

Manual4 Ad Code

আমার মমতার মিষ্টিকুমড়োগুলো
আছে তো ঠিকঠাক বাগানে!

ঝলকিত ঝাউবন, গৈরিক গিরি আর গুহাগুলো
তলিয়ে যায়নি তো বানের অতলে!
ভেবে ভেবে ভীষণ ব্যাকুল হই…

Manual1 Ad Code

একদিন দারুণ দ্বি-প্রহরে দার্জিলিঙের দ্বিখণ্ডিত মেঘের পাহাড় দেখেছিলাম —
দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘার ঝলসিত রূপ —
সেই থেকে আমি অনিকেত এক অন্ধ বাউল।

Manual6 Ad Code

কারো ঘরের খবর রাখি না।

এ সংক্রান্ত আরও সংবাদ