সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৬ জুলাই ২০২২ : বন্যা পরবর্তী সময়ে মৌলভীবাজার জেলার দুর্গত এলাকায় রোগব্যাধিতে আক্রান্ত মানুষকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ‘মেডিকেল ক্যাম্প’ পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-এর উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই লক্ষ্যে অদ্য বুধবার (৬ জুলাই ২০২২) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সেমিনার রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেটের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাওছার ইকবাল, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল ও সদস্য সাইফুল হোসেন রাজু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, যুগ্ম সম্পাদক এম এ রকিব, সদস্য অাবুল ফজল অাব্দুল হাই ডন ও সনেট দেব চৌধুরী।
অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; বাংলা ট্রিবিউনের প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক হালচালের প্রতিনিধি মিজানুর রহমান অালম, অামজাদ হোসেন বাচ্চু ও দৈনিক করতোয়া’র প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর প্রমূখ।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি