সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৭ জুলাই ২০২২ : বন্যা পরবর্তী সময়ে মৌলভীবাজার জেলার দুর্গত এলাকায় রোগব্যাধিতে আক্রান্ত মানুষকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ‘মেডিকেল ক্যাম্প’ পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা: সাজ্জাদ হোসেন চৌধুরীর সাথে শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই লক্ষ্যে অদ্য বৃহস্পতিবার (৭ জুলাই ২০২২) রাত ৯টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সেমিনার রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেটের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাওছার ইকবাল, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, ফারিয়া’র উপজেলা শাখার সদস্য ও বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এরিয়া ম্যানেজার অজিত কুমার সাহা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন অাহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি