বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ জুলাই ২০২২ : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ।
সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। তাকে প্রায় ১১ মাস রাখা হয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে।

দিনটিকে ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ হিসেবে পালন করে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

গ্রেফতারের কয়েক দিন আগে রাজধানীর একটি হাসপাতালে শিল্পী সাবিনা ইয়াসমিনকে দেখতে গেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তত্ত্বাবধায়ক সরকারের কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা। এরপরই ১৬ জুলাই ভোর রাতে সুধা সদন ঘিরে ফেলে যৌথ বাহিনী। শেখ হাসিনাকে গ্রেফতার করে ঢাকার নিম্ন আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সেদিন শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের বক্তৃতার মাধ্যমে তৎকালীন অবৈধ সরকারের হীন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন। গ্রেফতারের পূর্ব মুহূর্তে দেশবাসীর উদ্দেশে নিজ হাতে আবেগঘন একটি খোলা চিঠিও লেখেন তিনি।

Manual5 Ad Code

গ্রেফতারের পূর্বমুহূর্তে জনগণের উদ্দেশ্যে লেখা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’র খোলাচিঠি

প্রিয় দেশবাসী,

আমার সালাম নেবেন। আমাকে সরকার গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। কোথায় জানি না। আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই সারাজীবন সংগ্রাম করেছি। জীবনে কোনও অন্যায় করিনি। তারপরও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ও আপনারা দেশবাসীর ওপর আমার ভরসা।

Manual1 Ad Code

আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে আবেদন কখনও মনোবল হারাবেন না। অন্যায়ের প্রতিবাদ করবেন। যে যেভাবে আছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মাথা নত করবেন না। সত্যের জয় হবেই। আমি আছি আপনাদের সঙ্গে, আমৃত্যু থাকবো। আমার ভাগ্যে যা-ই ঘটুক না কেন আপনারা বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যান। জয় জনগণের হবেই।

Manual3 Ad Code

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়বই। দুঃখি মানুষের মুখে হাসি ফোটাবই।

Manual7 Ad Code

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

শেখ হাসিনা

১৬/০৭/২০০৭

এ সংক্রান্ত আরও সংবাদ