জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৩ জুলাই ২০২২ : ”নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

এ উপলক্ষ্যে অদ্য শনিবার (২৩ জুলাই ২০২২) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের বিস্তারিত কর্মসুচি উপস্থাপন করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফারাজুল কবির।

Manual5 Ad Code

সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফারাজুল কবির তার লিখিত বক্তব্যে বলেন, মাছ বাঙালি জাতির সংস্কৃতি ও কৃষ্টির অংশ। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও রপ্তানি অায়ে মৎস্য খাতের অবদান অাজ সর্বজন স্বীকৃত। বর্তমান মৎস্যবান্ধব সরকারের দূরদর্শী নেতৃত্ব, জনবান্ধব ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, সফল বাস্তবায়ন, চাষি পর্যায়ে চাহিদামাফিক সম্প্রসারণ সেবা প্রদান ও মৎস্যচাষি-উদ্যোক্তাদের নিরন্তর পরিশ্রমের ফলে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

Manual2 Ad Code

মোট দেশজ উৎপাদনের প্রায় ৪.৭৩ শতাংশ মৎস্য উপখাতের অবদান এবং কৃষিজ জিডিপিতে ২৫.৭২ শতাংশ। অামাদের দৈনন্দিন খাদ্যে প্রাণিজ অামিষের প্রায় ৬০ শতাংশ অাসে মাছ থেকে। বর্তমানে দেশের মানুষ গড়ে জনপ্রতি প্রতিদিন ৬০ গ্রাম চাহিদার বিপরীতে ৬২.৫৮ গ্রাম মাছ গ্রহণ করছে।

গত তিন দশকে বাংলাদেশের মাছের উৎপাদন বেড়ে হয়েছে প্রায় ২৫ গুণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা মাছ নিয়ে তাদের ‘‘দ্যা স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার-২০২০’’ শিরোনামে বৈশ্বিক প্রতিবেদনে বলেছে স্বাদুপনির উন্মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। বর্তমান বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ ৪র্থ এবং ইলিশ উদপাদনে বিশ্বে রোল মডেল ও ১ম স্থান অর্জন করেছে। পাশাপাশি বিশ্বে সামুদ্রিক ও উপকূলীয় ক্রাস্টাশিয়া ও ফিনফিস উৎপাদনে যথাক্রমে ৮ম ও ১২তম ও তেলাপিয়া উৎপদনে বিশ্বে ৪র্থ এবং এশিয়ার মধ্যে ৩য় স্থান অর্জন করেছে।
শ্রীমঙ্গলে আর্থিক বছরে উন্মুক্ত ও বদ্ধ জলাশয়ে ১০৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। হাওড়ে রুই জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাওড়ের পাশে ৫টি পুকুর ও ৫টি বিল নার্সারি স্থাপন করা হয়েছে। এছাড়াও ২টি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী পুকুর স্থাপন করাসহ চাষীদের মাঝে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, সরকারের নানাবিধ উন্নয়ন কর্মসুচীর বাস্তবায়নের ফলে শ্রীমঙ্গলে চাহিদার চেয়ে ১ হাজার ৭ শত ৫ মেট্রিক টন মাছ অতিরিক্ত উদপাদন হচ্ছে। শ্রীমঙ্গলে বাৎসরিক মাছের চাহিদা ৯ হাজার ২শ ৯৬ মেট্রিক টন।
তিনি বলেন, অবৈধ পোনা মাছ আহরণকারীদের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে অবৈধ জাল আটকসহ বিভিন্ন ধরণের ব্যবস্থা নিচ্ছে। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: ইউছুফ হোসাইন খান এবং সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান সহ স্থানীয় গণমাধ্যককর্মীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ