তাইপেতে স্পীকার ন্যান্সী পেলোসির আগমনকে উস্কানীমূলক বলে আখ্যায়িত করে ওয়ার্কার্স পার্টির নিন্দা

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২

তাইপেতে স্পীকার ন্যান্সী পেলোসির আগমনকে উস্কানীমূলক বলে আখ্যায়িত করে ওয়ার্কার্স পার্টির নিন্দা

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৩ অাগস্ট ২০২২ : তাইওয়ানে মার্কিন যুদ্ধ বিমান করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সী পেলোসির আগমনকে চরম উস্কানীমূলক ও একইসঙ্গে প্রতারণামূলক বেপরোয়া আচরণ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আজ বুধবার (৩ আগস্ট ২০২২) দেয়া এক বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো অারও বলেছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে সমস্ত পৃথিবী যখন এক অশান্ত সময় অতিক্রম করছে, তখন পেলোসির তাইপে সফর ঐ অশান্তিকে আরও বিস্তৃত করবে। বস্তুতঃ ন্যাটো সম্প্রসারণের নামে নব্য নাজী জেলেনেস্কীকে দিয়ে ইউরোপে তারা যে যুদ্ধের সূচনা করেছে, তাই এখন তাইওয়ানকে অজুহাত করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ছড়িয়ে দিতে চায়।

Manual3 Ad Code

ন্যান্সী পেলোসির এই আচরণ প্রতারণামূলক এই কারণে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃত এক চীন নীতির বিরোধী। তাইওয়ানে গণতন্ত্রের বিস্তৃতির নামে পেলোসি ও যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিল তা গণতন্ত্রের বিরুদ্ধাচারণই কেবল নয়, শান্তি, প্রগতি ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার বিরোধী। ওয়ার্কার্স পার্টি আশা করে চীন তার স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে মার্কিনীদের উস্কানীমূলক আচরণের ফাঁদে পা দেবে না এবং এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা ও বিশ্বশান্তি স্থিতিশীলতার জন্য যে নীতি অনুসরণ করছে ও তার পিছনে বিশ্বের সকল শান্তিকামী দেশ ও জনগণকে সমবেত করে মার্কিনী এই ঘৃণ্য প্রয়াসকে পরাজিত করবে।
পলিটব্যুরোর সদস্য কমরেড অালী অাহমেদ এনামুল হক এমরান স্বাক্ষরিত বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি অারও বলতে চায়, বাংলাদেশ এক চীন নীতিতে দৃঢ়ভাবে অটল এবং তাইওয়ানকে কেন্দ্র করে মার্কিনী পদক্ষেপকে ঘৃণা ভরে নিন্দা করে ও প্রত্যাখান করে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ