আইডিয়া প্রকল্পের “অগ্রগতি ও করণীয়’’ শীর্ষক কনসালটেশন কর্মশালা

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২

আইডিয়া প্রকল্পের “অগ্রগতি ও করণীয়’’ শীর্ষক কনসালটেশন কর্মশালা

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৪ নভেম্বর ২০২২ : শ্রীমঙ্গলে প্রোমোটিং ওয়াশ কর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের “অগ্রগতি ও করণীয়’’ শীর্ষক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৪ নভেম্বর ২০২২) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওয়াটার এইড ও ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

আইডিয়া’র টেকনিক্যাল অফিসার (মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন) মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়।

Manual6 Ad Code


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, দৈনিক প্রথম আলো’র জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী মো: সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পার্থ সারর্থী সিংহ প্রমূখ।


ওয়াশ এলায়েন্স, সিমাভী, হোপ ফর দ্য পুওরেস্ট, ওয়াটার এইড বাংলাদেশ ও অাইডিয়া’র সহযোগিতায় অায়োজিত এ কর্মশালায় প্রোজেক্টরের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম, সাফল্য, অগ্রগতি ও করণীয় বিষয়ক মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিয়া’র ওয়াশ প্রকল্পের ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দস্তিদার।

Manual8 Ad Code

কর্মশালায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান; টিআইবি শ্রীমঙ্গল এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী, রাজঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সেলিম আহমদ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ এ. কন্দ ও অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, সাতগাঁও ইউনিয়ন পরিষদের সচিব রবীন্দ্র দেব প্রমুখ।
কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শ্রমিক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

প্রকল্পের কার্যক্রম, সাফল্য, অগ্রগতি ও করণীয় বিষয়ক মূল বক্তব্যে আইডিয়া’র ওয়াশ প্রকল্পের ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দস্তিদার বলেন, “চা শ্রমিকদের ৭৪ শতাংশ দারিদ্রসীমার নিচে বাস করে। অাগ্রহ থাকলেও টয়লেট ও টিউবওয়েল বসানোর মত অার্থিক ক্ষমতা তাদের নেই। যদিও তা নিশ্চিত করার দায়িত্ব বাগান কর্তৃপক্ষের। এছাড়া তাদের মধ্যে সচেতনতারও অভাব রয়েছে। ফলে অধিকাংশ ক্ষেত্রে তারা খোলা জায়গায় মলত্যাগ করে।”

এ সংক্রান্ত আরও সংবাদ