কমিউনিস্ট লীগ নেতা কমরেড এম এ হাসিবের মৃত্যুতে সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০

কমিউনিস্ট লীগ নেতা কমরেড এম এ হাসিবের মৃত্যুতে সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

Manual3 Ad Code

মৌলভীবাজার, ১৮ জুন ২০২০: বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সিলেট জেলা প্রাথমিক কমিটির সম্পাদক কমরেড এম এ হাসিব মঙ্গলবার রাত ৩টায় সিলেটে নিজ বাসভবনে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে প্রগতিশীল রাজনৈতিক অান্দোলনের জন্য অপূরণীয় ক্ষতি হলো।

Manual1 Ad Code

ইউনাইটেড কমিউনিস্ট লীগের সিলেট জেলা সম্পাদক কমরেড এম এ হাসিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

কমিউনিস্ট লীগ নেতা কমরেড এম এ হাসিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল ও সাধারণ সম্পাদক মো. রোহেল অাহমদ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ