শ্রীমঙ্গলে গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে আজ

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৪

শ্রীমঙ্গলে গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে আজ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৯ মার্চ ২০২৪ : শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ মাঠে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে গণিত উৎসব- ২০২৪।

অদ্য শনিবার (৯ মার্চ ২০২৪) সকালে প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য লেখক ও পদার্থবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

Manual4 Ad Code

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব এবং চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইফতেখার মনির, বাতিঘর-এর প্রকাশক, বাংলা একাডেমীর লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এই উৎসবের আয়োজক।
উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯টায়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে জানান, এই উৎসবে মৌলভীবাজার জেলার সব উপজেলার তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
তিনি জানান, চারটি বিভাগে প্রতিযোগিতা সম্পন্ন হবে:
১. প্রাথমিক বিভাগ- তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি।
২. নিম্ন মাধ্যমিক বিভাগ- ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি।
৩. মাধ্যমিক বিভাগ- নবম ও দশম শ্রেণি।
৪. উচ্চ মাধ্যমিক বিভাগ- একাদশ ও দ্বাদশ শ্রেণি।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গণিত উৎসব-২০২৪ এর প্রয়োজনীয় নির্দেশনা

Manual2 Ad Code

অদ্য ০৯/০৩/২০২৪ তারিখ সকাল ৯.৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠ, শ্রীমঙ্গল, মৌলভীবাজারে ‘গণিত উৎসব’ ২০২৪ অনুষ্ঠিত হবে।

সকল অংশগ্রহণকারীদের যথাসময়ে স্কুল/কলেজ ইউনিফর্ম পড়ে ক্লিপবোর্ডসহ উপস্থিত থাকার জন্য বলা হলো। সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী নির্ধারিত আসনে বসতে হবে। কারো রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকলে পরীক্ষা শুরুর আগে তথ্যকেন্দ্রে যোগাযোগ করে রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

Manual6 Ad Code

তাছাড়া উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের ওয়েব পোর্টালে, গণিত অলিম্পিয়াডের whatsapp গ্রুপে এবং উপজেলা কৃষি অফিসের সামনে নোটিশ বোর্ডে রেজিস্ট্রেশন নাম্বার দেয়া আছে।

Manual2 Ad Code