শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত চার প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত চার প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ আগস্ট ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবসরজনিত কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

দীর্ঘদিন প্রাথমিক শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দায়িত্ব পালন করা এসব শিক্ষককে সম্মাননা ক্রেস্ট, উপহারসামগ্রী ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায় জানানো হয়।

শনিবার (৮ আগস্ট ২০২৬) সকালে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শ্রীমঙ্গল শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি খন্দকার জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (অব.) কিশলয় চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যান দেব। এ ছাড়া বক্তব্য দেন মৌলভীবাজার জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব রুবেল আহমদসহ শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে অবসর গ্রহণকারী চার প্রধান শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। তারা হলেন—হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী রাণী ভৌমিক, দক্ষিণ জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমেদ, ফটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার ঘোষ এবং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল দেবনাথ।

বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে ফুল দিয়ে তাঁদের শুভেচ্ছা ও বিদায় জানানো হয়। এ সময় সহকর্মী শিক্ষকরা তাঁদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের কর্মজীবনের অবদান স্মরণ করে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত শক্তিশালী করার ক্ষেত্রে একজন প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য।

Manual6 Ad Code

বক্তারা আরও বলেন, দীর্ঘ কর্মজীবনে শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেন না; তাঁরা একটি প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব পালন করেন। তাঁদের অভিজ্ঞতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। অবসর গ্রহণের মধ্য দিয়ে তাঁদের প্রাতিষ্ঠানিক দায়িত্বের সমাপ্তি হলেও শিক্ষা ও সমাজের প্রতি তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করেন। একই সঙ্গে কর্মজীবনের অভিজ্ঞতা ও অর্জন ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Manual1 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদায়ী শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘদিনের সহকর্মীদের বিদায় জানাতে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীরা বিদায়ী শিক্ষকদের কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁদের আগামী দিনগুলো শান্তি, সুস্থতা ও আনন্দে কাটুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ