বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন মঙ্গলবার

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন মঙ্গলবার

Manual3 Ad Code
  • ব্যক্তিগত গাড়ির নিয়ন্ত্রণ জরুরি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬ : ব্যক্তিগত গাড়ির অনিয়ন্ত্রিত বৃদ্ধি ও ব্যবহার নিয়ন্ত্রণ, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং বাসযোগ্য নগর নিশ্চিত করার দাবিতে আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
‘Fewer cars, cooler cities’—এই প্রতিপাদ্যে সকাল ৮টায় ধানমন্ডি সাত মসজিদ সড়কে আবাহনী খেলার মাঠের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ (আইডাব্লিউবি), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টসহ বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের আয়োজক সংস্থাগুলো সম্মিলিতভাবে এ কর্মসূচির আয়োজন করছে।

Manual4 Ad Code

আয়োজকদের মতে, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যাতায়াত ব্যবস্থার বিশৃঙ্খলা নগরবাসীর দুর্ভোগের অন্যতম কারণ। নগরকেন্দ্রিক ভারসাম্যহীন উন্নয়ন, নগরমুখী জনস্রোত, নগর ও পরিবহন পরিকল্পনার মধ্যে সমন্বয়হীনতা এবং গণপরিবহন ব্যবস্থার দুর্বলতার পাশাপাশি ব্যক্তিগত গাড়ির অনিয়ন্ত্রিত বৃদ্ধি এ সংকটকে আরও তীব্র করছে।

ডাব্লিউবিবি ট্রাস্টের মিডিয়া অফিসার নাজমুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত গাড়ির আধিক্যের কারণে যানজট, বায়ুদূষণ, জ্বালানি ব্যয় ও সড়ক দুর্ঘটনাসহ নগরজীবনের বিভিন্ন সমস্যা বাড়ছে। এ পরিস্থিতিতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া জরুরি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বিবেচনায় প্রতি বছর বিশ্বের প্রায় ৪ হাজার শহরে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালিত হয়। ১৯৭০-এর দশকে জ্বালানি সংকটের সময় ব্যক্তিগত গাড়িনির্ভরতার বিকল্প নিয়ে আলোচনা জোরালো হয়। নব্বইয়ের দশকে এ উদ্যোগ আরও বিস্তৃত হয়।

বাংলাদেশে ২০০৬ সাল থেকে বেসরকারি সংগঠনগুলোর উদ্যোগে ধারাবাহিকভাবে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালিত হয়ে আসছে। ২০১৬ সাল থেকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সমন্বয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সম্মিলিত উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

আয়োজকদের দাবি, বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালনের মাধ্যমে গণপরিবহনের উন্নয়ন, পথচারীবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে জনসচেতনতা ও জনমত গড়ে তোলার প্রচেষ্টা জোরদার হয়েছে।

এবারের কর্মসূচিতে ব্যক্তিগত গাড়িনির্ভরতার পরিবর্তে গণপরিবহন, হাঁটা ও সাইকেলসহ পরিবেশবান্ধব এবং জনবান্ধব যাতায়াত ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হবে।

প্রতি বছর ২২ সেপ্টেম্বর বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালিত হয়। দিবসটির লক্ষ্য হলো ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগর গড়ে তোলার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ