সাংবাদিকগণের জন্য আইটেক কোর্স

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

সাংবাদিকগণের জন্য আইটেক কোর্স

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬ : ভারতীয় হাই কমিশন আইটেক (ITEC – Indian Technical and Economic Cooperation) স্কিমের আওতায় বাংলাদেশের সাংবাদিকগণের জন্য “সাংবাদিকতা ও জনসংযোগ (জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশন্স)” বিষয়ক একটি সক্ষমতা-বৃদ্ধি বিষয়ক কোর্সের আয়োজন করতে যাচ্ছে, যেটি ২৫–৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত হায়দ্রাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

২. এই কোর্সটি বিশেষভাবে অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকগণের জন্য প্রণয়ন করা হয়েছে। এটি গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রের ব্যবহারিক দক্ষতার ওপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করবে। এই কর্মসূচির আওতায় হায়দ্রাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্টার্ট-আপ ও উদ্যোক্তাগণের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণও অন্তর্ভুক্ত থাকবে। কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।

Manual4 Ad Code

৩. নির্বাচিত সাংবাদিকগণের যাওয়া-আসার বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে।

উল্লিখিত ক্ষেত্রসমূহে ৫–১০ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রার্থীগণ নিচে দেওয়া লিংকের মাধ্যমে আবেদন করতে পারেন। নির্বাচনের পর নির্বাচিত প্রার্থীগণকে তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।

Manual1 Ad Code

আবেদন করার জন্য গুগল ফর্মের লিংক (আবেদন করার শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬): https://forms.gle/xpXKqUhyM1CEeoQ78

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ