জাতিসংঘের সংবাদ কভারেজে নিউইয়র্কে রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর আব্দুর রহিম

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

জাতিসংঘের সংবাদ কভারেজে নিউইয়র্কে রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর আব্দুর রহিম

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬ : দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস এডিটর মো. আব্দুর রহিম বিশেষ অ্যাসাইনমেন্টে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সংবাদ কভারেজের দায়িত্ব পালন করতে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের সংবাদ সংগ্রহের পাশাপাশি নিউইয়র্কে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও অংশ নিচ্ছেন তিনি।

Manual8 Ad Code

এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক যুব সংগঠন International Organization of Youth (IOY)-এর একটি আন্তর্জাতিক ফোরামে অংশ নেন আব্দুর রহিম। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণদের সঙ্গে ‘Youth and the Future of Global Governance’ শীর্ষক বিষয়ে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান তিনি।

Manual1 Ad Code

ফোরামে বাংলাদেশের পতাকা হাতে অংশ নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে নিজের অনুভূতি তুলে ধরেন আব্দুর রহিম। পোস্টে তিনি লিখেছেন, “নিউইয়র্কে International Organization of Youth (IOY)-এর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে দাঁড়ানোর মুহূর্তটি সত্যিই বিশেষ।”

তিনি আরও লেখেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণদের সঙ্গে Youth and the Future of Global Governance নিয়ে ভাবনা, মতবিনিময় ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ—নিঃসন্দেহে অনন্য এক অভিজ্ঞতা।”

Manual2 Ad Code

আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বাংলাদেশের পতাকা বহন করতে পেরে গর্ব প্রকাশ করে আব্দুর রহিম বলেন, “বাংলাদেশের একজন নাগরিক ও সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে দেশের পতাকা বহন করতে পেরে গর্বিত।”

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, প্রতিনিধি, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি রয়েছে। এই প্রেক্ষাপটে রূপালী বাংলাদেশের সংবাদ কভারেজ টিমের অংশ হিসেবে আব্দুর রহিমের যুক্তরাষ্ট্র সফর আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ ও অধিবেশনসংক্রান্ত সংবাদ পাঠকদের সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ