ঝিনাইদহে সাবেক যুবলীগ নেতা ইজ্জত আলী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ঝিনাইদহে সাবেক যুবলীগ নেতা ইজ্জত আলী গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঝিনাইদহ, ২৪ সেপ্টেম্বর ২০২৬ : ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক যুবলীগ নেতা ইজ্জত আলী (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার বকেরগাছি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইজ্জত আলী উপজেলার রাখালগাছি ইউনিয়নের বকেরগাছি গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

Manual1 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি দল অভিযান চালিয়ে ইজ্জত আলীকে গ্রেপ্তার করে। তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

Manual1 Ad Code

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, মামলার তদন্ত ও তথ্য-উপাত্তের ভিত্তিতে ইজ্জত আলীর অবস্থান শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual3 Ad Code

গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে ইজ্জত আলীকে ঝিনাইদহের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ