সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এক বিবৃতিতে পুনরায় জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ, গ্যাস সংকটময় পরিস্থিতিতে গৃহস্থালী, অফিস, কারখানা, কৃষি শিল্প, উৎপাদন পরিপূর্ণ হুমকির মধ্যে। ক্রমাগত মুদ্রাস্ফীতির কারণে দ্রব্রমূল্যের উদ্ধগতির লাগাম টানা যাচ্ছে না। দেশময় অস্থির পরিস্থিতি, মানুষ ক্রমাগত ক্রয়ক্ষমতা হারাচ্ছে। গরীবের সূচক মাত্রা বাড়ছে, এই পরিস্থিতি পুনরায় তেলের মূল্যবৃদ্ধি বাজার থেকেউৎপাদনে সর্বত্র নেতিবাচক প্রভাব ফেলবে। পরিবহন খরচ বেড়ে গেলে নিত্যপ্রয়োজনীয় পন্যমূল্যে বেড়ে যাবে। সরবরাহ কমে যাবে। মানুষের ভোগান্তি আরো বাড়বে। এ অসহনীয় পরিস্থিতি সাধারণ মানুষ সামাল দিতে পারবে না। সরকারের পক্ষে এখনও কোন পরিপূর্ণ জ্বালানি নীতি ঘোষণা করা হয় নি। মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তির পর জ্বালানি ক্ষেত্রে একটা লুকোচুরি খেলা হচ্ছে। যখন যেমন তখন তেমন নীতিতে দেশপরিচালনার নীতি কখনই কোন মঙ্গল বয়ে আনবে না। সরকারের উচিত হবে জ্বালানি মূল্য বৃদ্ধি না করে অন্য কোন বিকল্প ব্যবস্থা নিয়ে বাজারসহ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে সকল কিছু রাখা।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি