ছাত্র ইউনিয়নের ASK BSU ক্যাম্পেইন

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

ছাত্র ইউনিয়নের ASK BSU ক্যাম্পেইন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬ : ছাত্র ইউনিয়ন নিয়ে আপনার আলোচনা-সমালোচনা, যেকোন প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর পেতে যুক্ত হোন ASK BSU ক্যাম্পেইনে।

ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া এই ভূখণ্ডের প্রথম অসাম্প্রদায়িক ছাত্র গণসংগঠন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

Manual4 Ad Code

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ঐতিহাসিক আমতলা প্রাঙ্গণ থেকে ১৪৪ ধারা ভঙ্গের মিছিলের নেতৃত্বদানকারী ছাত্র নেতৃত্বের নেতৃত্বে ১৯৫২ সালের ২৬ এপ্রিল প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, যা আজকের বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

জন্মলগ্ন থেকেই ছাত্র ইউনিয়ন এ দেশের মুক্তিসংগ্রামসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বদানের পাশাপাশি শিক্ষার অধিকার আদায়; একই ধারার বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক শিক্ষানীতি প্রণয়ন; সমাজপ্রগতি তথা একটি শোষণ-বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লড়াই করে আসছে।

Manual6 Ad Code

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ‘৬২-র শিক্ষা আন্দোলন, ‘৬৯-র গণ-অভ্যুত্থান, ‘৭১-র মহান মুক্তিযুদ্ধ, ‘৯০-র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, ২০০৭ এর আগস্ট ছাত্র বিদ্রোহ, ‘১৩-র গণজাগরণ মঞ্চ, ‘১৫-র ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলন, ‘২৪-র গণ-অভ্যুত্থানে ছাত্র ইউনিয়ন সামনের সারিতে থেকে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে।

মহান মুক্তিযুদ্ধে ন্যাপ ও কমিউনিস্ট পার্টির সাথে যৌথভাবে ২০ হাজার সদস্যের প্রশিক্ষিত গেরিলা বাহিনী গঠন করে ছাত্র ইউনিয়ন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।

শিক্ষার অধিকার আদায়, সাম্রাজ্যবাদ-সন্ত্রাস-স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে ছাত্র ইউনিয়ন। লড়াই, সংগ্রাম ও শত শহীদের রক্তে গড়ে উঠেছে ছাত্র ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য ও গৌরব।

ছাত্র ইউনিয়ন নিয়ে আপনার আলোচনা-সমালোচনা, যেকোন প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর পেতে যুক্ত হোন ASK BSU ক্যাম্পেইনে। আমরা আপনার সকল আলোচনা-সমালোচনা, যেকোন প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দিব।

Manual1 Ad Code

রেজিস্ট্রেশন করুন:
https://forms.gle/g52fjrKfDE4ic2U86

Manual2 Ad Code