জাতীয় শ্রমিক ফেডারেশনের দ্বিবার্ষিক কাউন্সিল শনিবার

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

জাতীয় শ্রমিক ফেডারেশনের দ্বিবার্ষিক কাউন্সিল শনিবার

Manual8 Ad Code
  • জাতীয় ন্যূনতম মজুরি, রেশনিং ব্যবস্থা চালু ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবিতে নতুন নেতৃত্ব নির্বাচন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬ : জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের দ্বিবার্ষিক কাউন্সিল-২০২৬ আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হবে।

রাজধানীর ২২/১, তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় কাউন্সিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

Manual3 Ad Code

কাউন্সিলের এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “মেহনতী মানুষের ভাগ্যবদলের লড়াইকে শাণিত কর, জাতীয় ন্যূনতম মজুরি-রেশনিং ব্যবস্থা চালুসহ, শ্রমিকদের অবাধ ট্রেডইউনিয়ন অধিকার এবং কাজের নিশ্চয়তা চাই।”

Manual1 Ad Code

কাউন্সিলের কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কাউন্সিলর ও পর্যবেক্ষকদের নিবন্ধন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং শোক প্রস্তাব উত্থাপন করবেন সাব্বাহ আলী খান কলিন্স।

সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত সংগঠনের আহ্বায়কের রিপোর্ট পেশ করবেন সদস্য সচিব হিমাংশু সাহা। এরপর দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত আর্থিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করবেন মাহমুদুল হক সেনা। দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ভবিষ্যৎ বাজেট পেশ ও গঠনতন্ত্র সংশোধনী উপস্থাপন করবেন মোস্তফা সাচ।

দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ১৫ মিনিট পর্যন্ত দাবিনামা উত্থাপন করা হবে। দাবিনামা গ্রহণ করবেন খলীলুর রহমান। বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত নির্বাচনী পর্বে নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পর্ব পরিচালনা করবে নির্বাচন পরিচালনা কমিটি।

বিকেল ৪টা ১৫ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত সমাপনী পর্বে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠিত হবে। এ পর্বে নবনির্বাচিত সভাপতি অংশ নেবেন। পরে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত কাউন্সিলস্থল থেকে ফেডারেশন কার্যালয় পর্যন্ত র‍্যালি বা মিছিল অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক।

Manual7 Ad Code

শ্রমিকদের ন্যায্য মজুরি, খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে অনুষ্ঠিতব্য এ দ্বিবার্ষিক কাউন্সিলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ