সাগর-রুনি হত্যা : তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ অক্টোবর

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

সাগর-রুনি হত্যা : তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ অক্টোবর

Manual1 Ad Code

ঢাকা, ০৮ সেপ্টেম্বর ২০২০: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

Manual2 Ad Code

এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য ৭৪ দফায় সময় বাড়ানো হলো।
আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন নতুন এ দিন ধার্য করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে নিজ বাসভবনে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্থান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্থান্তর করা হয়।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ