সংবাদপত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে তথ্যমন্ত্রীর সাথে নোয়াবের আলোচনা

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

সংবাদপত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে তথ্যমন্ত্রীর সাথে নোয়াবের আলোচনা

Manual7 Ad Code

ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২০: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি উত্তরণে সংবাদপত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

Manual8 Ad Code

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নোয়াব সভাপতি এ কে আজাদ, সহ-সভাপতি এ এস এম শহিদুল্লাহ খান, নির্বাহী সদস্যদের মধ্যে মাহফুজ আনাম, নঈম নিজাম ও দেওয়ান হানিফ মাহমুদ এবং সদস্যদের মধ্যে শাহ হোসাইন ইমাম এ বৈঠকে যোগ দেন।
নোয়াব প্রতিনিধিরা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন বাবদ বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে মন্ত্রীর পরামর্শ কামনা করলে তথ্যমন্ত্রী এবিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয় ও বিভাগে তাগিদপত্র দেয়া হয়েছে বলে জানান এবং তথ্য মন্ত্রণালয় থেকেও আরেকবার তাগিদ দেয়ার আশ্বাস দেন।
দেশব্যাপী সংবাদপত্রের গুণগতমান, সংখ্যা এবং এ শিল্পকে টেকসই রাখার নানাদিক নিয়ে বৈঠকে প্রাণবন্ত আলোচনা হয়।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ