জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের আর নেই

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের আর নেই

Manual8 Ad Code

ঢাকা, ২৬ ডিসেম্বর ২০২০ : জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই। আজ শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার বয়েস হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

Manual2 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, দেশ বরেণ্য এই অভিনেতা অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন ছিলেন। ক্যান্সার জটিল আকার ধারন করে এক পর্যায়ে সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে ভেলোর শহরের ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজেটিভ আসে। এরপর থেকে একই হাসপাতালের করোনা ইউনিটে তিনি ভর্তি ছিলেন।
আবদুল কাদেরের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। শোবিজ জগতেও নেমে এসেছে শোকের ছায়া।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায়, রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual3 Ad Code

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের ইন্তেকালে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তার মৃত্যুর সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বিবৃতিতে হাছান মাহমুদ বলেন, হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি অর্জনকারী আব্দুল কাদের অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ম্যাগাজিন অনুষ্ঠানেও প্রিয়মুখ ছিলেন। তার অভিনীত নাটক ও অন্যান্য শিল্পমাধ্যমে তিনি দেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন, বলেন ড. হাছান মাহমুদ।

Manual3 Ad Code

ওয়ার্কার্স পার্টির শোক প্রকাশ

Manual5 Ad Code

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ