করোনা প্রতিরোধে একযোগে কাজ করেছে বাংলাদেশ -চীন

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

করোনা প্রতিরোধে একযোগে কাজ করেছে বাংলাদেশ -চীন

Manual2 Ad Code

ঢাকা, ০১ জানুয়ারি ২০২১: নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ২০২০ সালে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ-চীন একযোগে কাজ করেছে।

Manual5 Ad Code

শুক্রবার (১ জানুয়ারি) নববর্ষের এক বার্তায় তিনি এ কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা ২০২০ সালকে বিদায় জানিয়েছি। তবে গত বছর বিশ্বজুড়ে করোনা মহামারি মোকাবিলা করতে হয়েছে। করোনা প্রতিরোধে একযোগে কাজ করেছে বাংলাদেশ-চীন।

Manual3 Ad Code

তিনি বলেন, চলতি বছর বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী ও চীনা কমিউনিস্ট পার্টির ১০০ তম বার্ষিকী উদযাপন করা হবে। আমরা সেই প্রতীক্ষায় আছি। সবাকে শুভ নববর্ষ।

Manual5 Ad Code

এদিকে, চীনা দূতাবাস জানিয়েছে, নতুন বছরে চীনা দূতাবাস থেকে ‘এ মিনিট উইথ অ্যাম্বাসেডর’ ভিডিও প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামে চীনা রাষ্ট্রদূত বিভিন্ন বার্তা দেবেন।