পবায় উপ-নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

পবায় উপ-নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক || পবা (রাজশাহী), ৩১ জানুয়ারি ২০২১ : আগামী ২৮ ফেব্রুয়ারি পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা।

Manual2 Ad Code

রোববার বিকালে পবা উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলামের কাছে থেকে তিনি এ মনোনয়ন উত্তোলন করেন।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পবা পূর্ব থানা কমিটির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক আকবর আলী, হরিয়ান ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পারিলা ইউনিয়ন কমিটির শহিদুল ইসলাম, বড়গাছি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুংলা, পবা পূর্ব থানা কমিটির সদস্য নওশাদ আলী, রাজু আহমেদ, সোরাফ হোসেন, নওহাটা পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।

এই নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষ তারিখ আগামী ৩ ফেব্রুয়ারি, মনোনয়ন বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি। উল্লেখ্য গত ২২ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনসুর রহমান মারা যান। তার মৃত্যুর কারণে এই আসনে উপনির্বাচন হচ্ছে।

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ