নারী মুক্তি সংসদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য কমরেড হাজেরা সুলতানা বারডেমের আইসিইউতে চিকিৎসাধীন

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২১

নারী মুক্তি সংসদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য কমরেড হাজেরা সুলতানা বারডেমের আইসিইউতে চিকিৎসাধীন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক || ঢাকা, ১৪ মার্চ ২০২১ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য কমরেড হাজেরা সুলতানা গত ১২ মার্চ, ২০২১  তারিখে ডায়েবেটিকস্, নিউরো ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার শাহবাগস্থ বারডেম হাসপাতলে আইসিইউতে ভর্তি হন। তার করোনা টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি করোনামুক্ত আছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে এইচডিইউ (হাই ডিপেনডেন্সি ইউনিট)-এ  স্থানান্তর করা হয় এবং বর্তমানে সেখানেই   তার চিকিৎসা চলছে।

Manual2 Ad Code

তার চিকিৎসার  ব্যাপারে সার্বক্ষনিকভাবে তদারকি করছেন পার্টি পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় সদস্য কমরেড আবুল   হোসাইন এবং নারী মুক্তি সংসদের ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক শিউলি সিকদার প্রমুখ।

Manual6 Ad Code

তারা কমরেড হাজেরা সুলতানার দ্রুত শারীরিক সুস্থতার জন্য পার্টি এবং সকল শুভানুধ্যায়ীদের নিকট শুভ কামনা প্রার্থনা করেছেন।

ডায়েবেটিকস্, নিউরো ও কিডনিজনিত রোগে আক্রান্ত বারডেম হাসপাতলে আইসিইউতে চিকিৎসাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য কমরেড হাজেরা সুলতানার দ্রুত শারীরিক সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ