সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২১ : “শতভাগ শিক্ষার্থীকে ভ্যাকসিনের অাওতায় অানা, শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করা, শতভাগ শিক্ষার্থীর চাকরিতে অাবেদনের বয়সসীমা বৃদ্ধি করা ও করোনাকাল বিবেচনায় ৫০% বেতন সেমিস্টার ফি মওকুফ করা”- এই ৪ দফা দাবীতে সচিবালয় ঘেরাও করবে বাংলাদেশ ছাত্রমৈত্রী।
এসব দাবীতে বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অাগামী ১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার সকাল ১১টায় এ কর্মসূচী পালন শেষে স্মারকলিপি প্রদান করা হবে।
উক্ত কর্মসূচি সফল করার জন্য দেশের শিক্ষার্থীদের প্রতি অাহবান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী অাব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক অতুলান দাস অালো। ছাত্রমৈত্রীর চলমান এই অান্দোলনকে জোরদার করার নিমিত্তে দেশের সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার অাহবান জানিয়েছেন ‘৯০-এর মহান গণ-অভ্যুত্থানের সংগঠক ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি